‘বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে চুক্তি করবেন প্রধানমন্ত্রী’

0

অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে সকল চুক্তি বাস্তবায়ন করবেন। তিনি আরো বলেন, আমরা স্বাধীন দেশ, ভারত স্বাধীন দেশ। প্রধানমন্ত্রীর ভারত সফর একটি যুগান্তকারী সফর এবং এর মধ্যদিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক শুধু গভীরই হবেনা বিরাজমান সমস্যা গুলোকেও সমাধান করা হবে।

শনিবার (৮ এপ্রিল) ভোলা সদরের শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা ছাড়া এ দলটির কোন কিছু করার নাই। এরা যখন ক্ষমতায় ছিল তখন ছিল ভারত প্রীতি আর যখন ক্ষমতায় নেই তখন ভারত ভীতি।

বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.