চকরিয়ায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

0

চকরিয়া প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়ায় ৩৬পিস ইয়াবাসহ রেজাউল করিম (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম বরইতলী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই মো. এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দুপুর ১২টার দিকে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাস ইউপি সদস্য রেজাউল করিমকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক ইউপি সদস্য রেজাউলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.