টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে সরফরাজ

0

খেলাধুলা : মিসবাহ-উল-হকের অবসরের পর পাকিস্তান ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে এখন নতুন টেস্ট অধিনায়কের নাম। আর সেই প্রতিযোগিতায় এগিয়ে আছেন ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদ। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের ইঙ্গিতটাও ছিল ইতিবাচক।

শুক্রবার পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে শাহরিয়ার খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে যখন মিসবাহ অবসরের ঘোষণা দিলো, তখন থেকেই আমরা নতুন অধিনায়কের কথা ভাবছি। এখন পর্যন্ত অধিনায়কের পদের জন্য সরফরাজের নামই এগিয়ে আছে। কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে অবশ্যই নির্বাচকদের সাথে কথা বলবো। ’

এছাড়া দলকে আধুনিক করে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপের কথাও জানান পিসিবি সভাপতি। নতুন ক্রিকেটাররা যাতে বিশ্ব ক্রিকেটে নিজেদের যোগ্যতার বিকাশ ঘটাতে পারে, সেক্ষেত্রে কাজ করবে পিসিবি, এমনটাই ঘোষণা দেন শাহরিয়ার খান। সূত্র: ডন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.