জিয়ার ঝড়ো ইনিংসে হারলো আবাহনী

0

স্পোর্টস ডেস্ক::জিয়াউর রহমানের ঝড়ো ব্যাটিংয়ে আবাহনীকে ৬ উইকেটে হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।আজকের জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের এই মৌসুমে তৃতীয় জয় তুলে নিল। পেস অলরাউন্ডার  জিয়াউর রহমানের ৫৭ বলে ৭৩ রানের মারমুখি ব্যাটিংয়ে সহজ জয় পায় শেখ জামাল।

জিয়াউর রহমান ছাড়াও ওপেনার ফজলে রাব্বির ৬৩ ও প্রশান্ত চোপরার ৫৭ রান দলের জয়কে অনেকটা এগিয়ে দেয়।

ফলে আবাহনীর দেয়া ২৭০ রানের লক্ষ্যে খেলতে নামা শেখ জামাল ৪ উইকেটের হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে আবাহনী লিমিটেড।

লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল সমান সংখ্যক ৬২ রানের বিনিময়ে সব উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আবাহনী। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ৩২ রানের ইনিংস  খেলেছেন শুভাগত হোম।

শেখ জামালের স্পিনার তানবির হায়দার চারটি উইকেট পেয়েছেন। এছাড়া শাহাদাৎ হোসেন ও আব্দুর রাজ্জাক দুটি করে আর অপরটি পেয়েছেন জিয়াউর রহমান।

২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ফজলে রাব্বির ৬৩ ও জিয়াউর রহমানের ৫৭ বলে ৭৩ রানের ঝড়ে ১২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.