সনাকের তিনদিনের গণনাটক কর্মশালা শুরু

0

সাইফুল উদ্দিন, রাঙামাটি প্রতিনিধি::সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে তিন দিনব্যাপি গণ নাটক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাবারাং রেস্টুরেন্টে এই কর্মশালা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মশালা উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি জেলার সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার। এসময় টিআইবি’র রাঙামাটি এরিয়া ম্যানেজার মাসুদুর আলম’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের নাটক পরিচালক, রাঙাবী গ্রুপ থিয়েটারের পরিচালক এবং জেলা শিল্পকলার নাটক প্রশিক্ষক সোহেল রানা, রংধং থিয়েটারের পরিচালক পূর্ণ বিকাশ চাকমা।

এসময় বক্তারা বলেন, নাটক হচ্ছে একজন মানুষের আয়না বা প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবির মধ্যে দিয়ে মানুষ নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করে। মানুষকে মুখের ভাষায় কোন কিছু বোঝানো না গেলেও নাটকের মাধ্যমে সহজে তাকে অনেক কিছুই বুঝানো সম্ভব। বক্তারা আরো বলেন, মানুষ বিনোদন প্রিয়। তাই তাদেরকে নাটকের মাধ্যমে বিনোদন দিতে হবে, আর এই বিনোদন যেনো তাদের জন্য শিক্ষণীয় বিষয়ও হয় এই দিকেও আমাদের নজর রাখতে হবে। কারণ বিনোদনের মধ্য দিয়েই মানুষকে বিভিন্ন কিছু শেখানো সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।

এই কর্মশালায় ইয়েস ও ইয়েস ফেন্ডসরা অংশগ্রহণ করেন। আগামী শনিবার কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.