স্পোর্টস ডেস্ক::সাসেক্সে অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে স্থানীয় ক্রিকেট দল ডিউক অব নরফোকের বিপক্ষে আজ ম্যাচ খেলতে নেমেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। অরুনডেল ক্যাসল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
মাশরাফি বিন মুর্তজা পারিবারিক কারণে ক্যাম্প ছেড়ে দেশে ফিরেছেন। সাকিব আল হাসান আইপিএল খেলতে এখন ভারতে রয়েছেন। তামিম ইকবাল কাঁধের ইনজুরিতে ভুগছেন। তাই ম্যাচটিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মুশফিকুর রহিম।
ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে এখন সাসেক্সে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে টাইগাররা এই প্রস্তুতি ম্যাচ খেলছে। আগামী ৩ মে সাসেক্সের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ।
