শহিদুল ইসলাম. উখিয়া, (কক্সবাজার) ::মাদক ব্যবসা যারা করেন, তারা এই অবৈধ ব্যবসা ছেড়ে দিন। আগে ইয়াবার বিষয়ে প্রশাসনের কড়া আরোপেও ঢিলেঢালা ছিল। ইয়াবার বিষয়ে রাষ্ট্র প্রধানের কড়া নির্দেশ আছে। আর নির্দেশ একেবারে কক্সবাজার জেলা শহরেই এসে দিয়ে গেলেন। ইয়াবা কারবারীদের আর ছাড় নেই। সে (ইয়াবা কারবারী) যত বড় ক্ষমতাশালী, প্রভাবশালী হউক ছাড় দেওয়া হবেনা। ইয়াবা একটি পরিবারের আশা -আকাংখা কেড়ে নিতে পারে। সমাজ ও রাষ্ট্রে প্রভাব ফেলতে পারে। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করেনা। কিছু দেশদ্রোহী শান্তি বিরোধী চক্র ধর্মের নামে বর্তমান প্রজন্ম কে বিপদে নিয়ে যাচ্ছে। সন্তানদের উপর নজরদারি করতে সকল অভিভাবকদের আহবান জানানো হয়।
রোববার (৭মে) দুপুর ১টায় কক্সবাজারের উখিয়ার নব নির্মিত ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, ইউপি সচীব নাসির উদ্দিন ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই মহতি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রত্না পালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়া পালং ইউপির চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের প্রমুখ। এসময় উপস্থিত থেকে অনুষ্ঠান কে প্রানবন্ত করেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল,কায় কিসলু ওসি (তদন্ত) উখিয়া থানা, আওয়ামীলীগ নেতা আবদুস শুককুর, বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সবুজ সেন, মহিলা মেম্বার পারভিন আকতার, রাশেদা বেগম, মেম্বার নুরুল আবছার চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোজাফফর আহমদ মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, নুরুল আমিন মেম্বার, তোফাইল আহমদ মেম্বার, নুরুল হক মেম্বার, কামাল হোসেন মেম্বার, সুলতান আহমদ মেম্বার, আওয়ামীলীগ নেতা আলমগীর ফরহাদ মানিক, মহিলা ইউপি সদস্য যথাক্রমে পারভিন আক্তার, রিজিয়া বেগম, রাশেদা বেগম, সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মাবুদ, সাবেক ইউপি সদস্য মানিক চাকমা, সাবেক ইউপি সদস্য সোলাইমান মেম্বার ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহাম্মদুল্লা সহ গ্রাম পুলিশ, শিক্ষক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ব্যক্তি বর্গ। উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এসম্প্রসারিত কাজ করেন। এতে ব্যয় হয় ১ কোটি ২৬ লক্ষ টাকা।
