দিলীপ তালুকদার : দক্ষিন চট্টগ্রামের রাজনীতি এখন পিছিয়ে পড়েছে। বিএনপি জামায়াত মাঠে না থাকলেও আওয়ামী লীগ সাংগঠনিক তৎপরতায় ঝিমিয়ে পড়েছে। দল ক্ষমতায় যাওয়ার পর হতে দুরত্ব বাড়তে থাকে এমপি ও শীর্ষ নেতাদের সাথে তৃনমুলের। শীর্ষ নেতাদের অনেকেই রাজনীতিকে ব্যাবসার হাতিয়ারে পরিনত করেছে। আনোয়ারার এক ছাত্রলীগ কর্মী বলেন, নগরে রিকশা টেম্পুতে চড়তে যাদের পকেটে টাকা থাকতো না, তারা এখন দামী গাড়ি হাঁকান কিভাবে? রাজনীতি এখন ব্যবসানীতিতে পরিনত হয়েছে।
এ বিভাগের আরও খবর
