বিএনপির ভিশন হাওয়া ভবন বানিয়ে লুটপাট করা: কাদের

0

সিটিনিউজ ডেস্ক::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে বিএনপির ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়া। অতীতে বিএনপির ভিশন ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলা করা। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকে হত্যা করা। গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা। পাঁচ বছরে আওয়ামী লীগের পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা করা। আগামীতেও বিএনপির ভিশন মানুষ হত্যা করা।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা রেলওয়ে ওভার পাসের কাজ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বলে- তারা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। আসলে তাদেরকে বহুদলীয় গণতান্ত্রিক দল বলা যাবে না। তারা দিনের বেলায় খাল কাটে আর রাতের বেলায় কারফিউ জারি করে।

এ সময় সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চারলেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.