ম্যানসিটি ছাড়ছেন জাবালেতা

0

খেলাধুলা : নয় বছরের দীর্ঘ পথ চলা শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে বন্ধন ছিন্ন হচ্ছে পাবলো জাবালেতার। গ্রীষ্মের আসন্ন দলবদলে ইতিহাদ স্টেডিয়ামে ক্লাবটি ছাড়ছেন আর্জেন্টাইন এ তারকা। এবারের মৌসুম শেষে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার।

২০০৮ সালের আগস্টে স্প্যানিশ ক্লাব এস্পানিওল ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জাবালেতা। ম্যানসিটিতে দীর্ঘ সময় থাকা তৃতীয় ফুটবলার জাবালেতা। জো হার্ট এবং ভিনসেন্ট কোম্পানির পর এ আর্জেন্টাইনের অবস্থান। সিটিজেনদের হয়ে এ পর্যন্ত ৩২২ ম্যাচ খেলেছেন তিনি। ম্যানসিটির হয়ে দুটি লিগ শিরোপা একটি এফএ কাপ শিরোপা এবং দুটি লিগ কাপ শিরোপা জেতেন ৩২ বছর বয়সি এ তারকা।

চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে সব প্রতিযোগিতায় ২২ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে জাবালেতার। মঙ্গলবার ওয়েস্ট ব্রুমের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। এরপর আগামী রবিবার ওয়াটফোর্ডের বিপক্ষে খেলবে পেপ গার্দিওলার দল। ওই ম্যাচগুলোতে খেলে ম্যানসিটি অধ্যায় শেষ করার প্রত্যাশা থাকবে জাবালেতার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.