সুন্নীদের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠি চার্জ : আটক-৫

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পশ্চিম পটিয়ার শিকলবাহা ক্রসিং এলাকায় আজ মঙ্গলবার(১৬ মে) বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় গত ৯ মে পটিয়ার শান্তির হাটে সুন্নী-কওমী সংঘর্ষের ঘটনায় আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পটিয়া-আনোয়ারা ক্রসিং থেকে শুরু হয়ে কলেজ বাজার প্রদক্ষিণ করা কালে পুলিশ এতে লাঠি চার্জ ও রাভার বুলেট নিক্ষেপ করে। এসময় অন্তত ২০/২৫ জন সুন্নী জনতা আহত হয়। পরে পটিয়া থানা পুলিশ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার মাওলানা মুজিবুর রহমান (২৯), নায়েম উদ্দিন (২৯), উসমান গণি (৩৫), সাজ্জাদ হোসেন (১৯), ইসমাঈল খান (৩৩) সহ ৫ নেতা কর্মীকে আটক করেছে বলে সূত্রে জানা গেছে।

ইসলামী ফ্রন্ট ও সেনা নেতৃবৃন্দ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পুলিশের বিনা উস্কানীতে নগ্ন হামলার অভিযোগ এনে বলেন অবলিম্ব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ বলেন, গাড়ী ভাংচুর সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ লাটি চার্জ করে এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.