খেলাধুলা : ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ রবিবার বিকেলে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। বিকেল পৌনে ৪টায় শুরু হয়েছে।
এদিকে আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজে নিজেদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মাশরাফিবাহিনী। তবে তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে টাইগাররা।
এদিকে আগের দুটি ম্যাচ জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। আর এ ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এ ম্যাচে নিউজিল্যান্ড চারটি আর আয়ারল্যান্ড দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
তাই শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও বাংলাদেশের দ্বিতীয় অবস্থানেই থাকতে হবে। তবে নিজেদের শেষ ম্যাচে কিউইদের হারাতে পারলে শ্রীলঙ্কাকে টপকে র্যাং কিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিম মুনরো, কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, মিচেল সান্তনার, ইশ শোধি।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিংম, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরনি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, সিমি সিং, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকআর্থি, ক্রিগ ইয়ং, পিটার চেজ।
