অবসরের পরের সময়টা নিয়ে চিন্তিত আলোনসো

0

খেলাধুলা : ফুটবল থেকে অবসরের পরে জীবনটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন জাভি আলোনসো। গতকাল শনিবার ফ্রেইবার্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলে ফেলেছেন আলোনসো। ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে ম্যাচটিতে বায়ার্ন ৪-১ গোলে জয়ী হয়ে বুন্দেসলিগায় শিরোপা উৎসব করেছে।

দীর্ঘ ক্যারিয়ারে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে দুটি চ্যাম্পিয়নস লীগ ও পাঁচটি লীগ শিরোপা ছাড়াও স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা রয়েছে আলোনসোর। অবসরের পরে এখন অনেকটাই অবসর জীবন যাপন করবেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। শনিবার ম্যাচ শেষে আলোনসো বলেছেন, ‘ফুটবলার হিসেবে এই সময়ে এসে অবসরের সিদ্ধান্ত নেয়ায় আমি দারুণ সন্তুষ্ট। এখানে অনেক বেশী আবেগ জড়িত। আজকের ম্যাচটিতেও সবকিছুই জড়িয়ে ছিল। আবেগ, স্মৃতি, কষ্ট, সবকিছুই। কিন্তু একইসাথে নিজের সন্তুষ্টি নিয়ে বিদায় নিচ্ছি, এটাই বড় কথা। আমি জানি ফুটবলকে অনেক মিস করবো।’

নিজের সম্পর্কে আলোনসো আরও বলেন, ‘কারণ এটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। এই শূন্যতা পূরণ অনেক কঠিন হয়ে যাবে। তারপরেও জীবন ঠিকই চলবে, এটা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, এখন এটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে হবে। এই অনুভূতিটা দারুণ আনন্দের। এই সব স্মৃতি আমার মনে অনেকদিন থাকবে। আমার মনে আছে আমি বাবার সাথে ফুটবল খেলেছি, আমার বাচ্চারাও আমার সাথে খেলার স্মৃতি মনে রাখবে।’

আলোনসোর পাশাপাশি অপর তারকা ফিলিপ লামও শনিবারের ম্যাচের মধ্য দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। কিন্তু এই দুজনের অনুপস্থিতিতেও বেভারিয়ান্সরা ভবিষ্যতে নিজেদের এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন আলোনসো। তিনি বলেন, ‘বায়ার্নের ভবিষ্যৎ অনেক ভাল। দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল ত্যাগ করলেও তাতে তাদের কোন সমস্যা হবে না। এখনো দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, সাথে আছে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ। আমি নিশ্চিত আগামী মৌসুমেও বায়ার্ন তাদেও লড়াই অব্যাহত রাখবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.