সিটিনিউজবিডি ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটা বাংলাদেশের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে পারবে কি না, সেটা নির্ভর করছে যে এই ম্যাচের ফলের ওপরই। অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গী হবে বাংলাদেশ। দ্বিতীয়টার আর সম্ভাবনা নেই, ম্যাচের ফল হবেই। কারণ এরই মধ্যে ইংল্যান্ড ২০ ওভার খেলে ফেলেছে। তবে ইংল্যান্ড প্রথমটার পথেই আছে, মানে জয়ের পথে।
এজবাস্টনে ২৭৮ রান তাড়া করতে নেমে দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৪০ রান। ৫৮ বলে দরকার আর ৩৮ রান। বেন স্টোকস ১০২ ও জস বাটলার ২৯ রানে অপরাজিত আছেন। আর খেলা না হলেও জিতে যাবে ইংল্যান্ড। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে এই মুহূর্তে ৩৬ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
