টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের

0

স্পোর্টস ডেস্ক::চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে যাওয়ার ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি।

এই ম্যাচ থেকে যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০টায়। সরাসরি দেখাবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮৬ রানে হারিয়ে দুই পয়েন্ট পায় সাউথ আফ্রিকা। ‘বি’ গ্রুপে তারা তালিকার দুইয়ে আছে আমলারা। আর পাকিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট পায় ভারত। তারা আছে তালিকার একে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে আফ্রিকা আর শ্রীলংকার কাছে হেরে যায় ভারত।

ভারত একাদশ:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জাস্প্রিত বুমরাহ।

সাউথ আফ্রিকা একাদশ:

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেহলুকাওয়া, কাগিসো রাবাদা, মরনে মরকেল ও ইমরান তাহির।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.