যমজ সন্তানের বাবা হলেন রোনালদো

0

খেলাধুলা : দ্বিতীয়বারের মত বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনটাই দাবি করেছে পর্তুগিজ টিভি চ্যানেল এস আই সি।

একই সময়ে একজন পুত্র এবং একজন কন্য সন্তানের বাবা হয়েছেন রোনালদো। বৃহস্পতিবার ইভা ও মাতেও নামে দুই সন্তানের জন্ম হয়েছে বলে দাবি করছে পর্তুগীজ গণমাধ্যমগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে গর্ভাশয় ভাড়া দেওয়া এক সারোগেট মা রোনালদোর এই দুই সন্তানের জন্ম দিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদ তারকা অফিসিয়ালি এ ব্যাপারে এখনো কিছু জানাননি।

পর্তুগীজ টিভি চ্যানেল এসআইসি’র এক প্রতিবেদনে বলা হয়, ‘মাতেও ও ইভা ক্রিস্টিয়ানো রোনালদোর দুই যমজ সন্তানের নাম। একজন সারোগেট মায়ের গর্ভে এই দুই শিশুর জন্ম হয়। এটা গোপন, ক্রিস্টিয়ানো রোনালদো যা এখনো কাউকে জানাননি।’

রোনালদোর ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ২০১০ সালে ওই সন্তানে জন্মের পর রোনালদো অফিসিয়ালি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.