নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল

0

সিটিনিউজবিডি :  রাজধানীর গুলশান এক নম্বরে দায়িত্বপালন করার সময় নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম মো. মনজুরুল (২৩)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত মনজুরুলকে ঢাকা মেডিকেল নিয়ে যান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তাঁর ভাষ্য, সম্ভবত অসাবধানতাবশত শটগান থেকে গুলি বের হয়ে মনজুরুল আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মনজুরুলের থুতনিতে লাগে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত
চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.