গুলশান হামলা পুলিশ জীবন দিয়ে মোকাবিলা করেছে

0

সিটিনিউজ ডেস্ক:: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেছেন, গুলশান হলি আর্টিসানের হামলা পুলিশ জীবন দিয়ে মোকাবিলা করেছে। এই অপশক্তি নির্মূল করার জন্য সামাজিক সচেতনার লক্ষে একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে পুলিশ।

জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, পুরো বিশ্বে জঙ্গিবাদের মূলোৎপাটনের জন্য সবাই কাজ করে যাচ্ছে।

শনিবার বেলা ১১টার দিকে গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোখলেছুর রহমান বলেন, গুলশান হামালার নেপথ্যে যারা ছিলেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। মামলার তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দেয়া হবে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান জোনের ডিসি মোসতাক আহমেদসহ, অন্যান্য জোনের ডিসিরাও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.