শেষ হচ্ছে ৬৮ বছরের যন্ত্রনা

0

কুড়িগ্রাম, সিটিনিউজবিডিঃ দীর্ঘ ৬৮ বছরের আপেক্ষার অবসান ঘটিয়ে ১লা আগস্ট রাত ১২টা ১মিনিটে ভারত-বাংলাদেশ ছিটমহল আদান-প্রদান। কুড়িগ্রাম ও লালমনিরহাট ঘুরে জানা গেছে সেখানকার ছিটবাসীরা খুবই খুশি এবং তারা এই দিনটিকে স্বরনীয় করে রাখতে চায়।

নাগরিকত্ব না থাকার ফলে এতদিন ছিটবাসীরা বিভিন্ন সরকারী কর্মকান্ড থেকে বিচ্ছিন্ন ছিলো। আর নাগরিকত্ব পাওয়ার পর প্রথমেই তারা জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন এবং সরকারী অন্যান্য সুযোগ সুবিধা পেতে চান। ছিটবাসীদের প্রায় বেশিরভাগ মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছে, আর প্রায় ১০০ মানুষ ভারতের নাগরিকত্ব  চেয়েছে।

যারা ভারতের নাগরিকত্ব  চেয়েছে, আজ রাত ১২টা ১ মিনিটে আনুষ্টানিকভাবে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দিবেন এবং একই সাথে বাংলাদেশের নাগরিকত্ব চাওয়া মানুষেরা আনুষ্টানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব পাবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.