রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ৩ সচিব

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)::কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির ও নতুন আসা রোহিঙ্গাদের বস্তি এবং বালুখালী নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন সরকারে তিন মন্ত্রণালয়ের সচিব।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পররাষ্ট্র মন্ত্রণায়ের সচিব শহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরনার্থী শিবির ও বস্তি এলাকা ঘুরে -ফিরে দেখেন। এ সময় প্রতিনিধি দল রোহিঙ্গাদের জন্য নির্মিত সেনেটারী ল্যাট্রিন, বাসস্থান ও একটি স্কুল পরিদর্শন করেন।

এ সময় রোহিঙ্গা ছেলে মেয়েদের পড়ালেখা দেখে তাঁরা খুশি হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, চট্টগ্রামস্থ বিভাগীয় বন সংরক্ষক ড. জুগলুর রহমান সচিবের সাথে সফর সংঙ্গী হয়ে আসেন।কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এসএম রেজয়ানুর হাসান, সহকারী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌহা, কক্সবাজার জেলা আনসার বাহিনীর জেলা এডজুটেন্ট, বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মোঃ শিবলী নোমান, কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী শিবিরের ইনচার্জ রেজাউল করিম, এএসপি সার্কেল (উখিয়া) চাহলাউ মার্মা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সহকারী বন সংরক্ষক আবদুল হাই সহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও রোহিঙ্গা প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.