চকরিয়ায় ৫ গুণি শিক্ষকের স্মরণ সভা অনুষ্ঠিত

0

চকরিয়া প্রতিনিধি::চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিদ্যালয়ের প্রয়াত ৫জন গুণি শিক্ষকের স্মরণে শোক সভা গত ৩ সেপ্টেম্বর’১৭ ইংরেজী সকাল ১০ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত প্রতিথযশা শিক্ষক যথাক্রমে মরহুম আলহাজ সোলতান আহমদ বিএবিএড (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক), মরহুম আলহাজ নুরুল আলম চৌধুরী বিএ (সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), মরহুম মুহাম্মদ হায়দার আলী বিএ বিএড (সাবেক প্রধান শিক্ষক), মরহুম আলহাজ রহমত উল্লাহ বিএসসি বিএড (সাবেক সহকারী প্রধান শিক্ষক) ও মরহুম আলহাজ সামসুল ইসলাম বি. কম (সাবেক সিনিয়র শিক্ষক)।

স্মরণ সভার শুরুতে পবিত্র কোরান তেওলায়াত মুহাম্মদ নবী হোছাইন। প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এ.টি.এম জিয়াউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষানীড় ও অনুশীলন একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সোয়াইবুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বান, মাস্টার আবুল কাশেম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মাষ্টার আবদুল লতিফ, বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, চকরিয়া আদালতের সিনিয়র আইনজীবি এডভোকেট লুৎফুল কবির, সাবেক সমাজসেবা কর্মকর্তা আবু তালেব, ইসলামি ব্যাংক বাশখালী ম্যানেজার কবির আহমদ,এডভোকেট নুরুল কাদের, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বিএমচর ইউপি চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর আলম, পূর্ববড়ভেওলা ইউপি চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব আনোয়ারুল আরিফ দুলাল, সাবেক পুলিশ কর্মকর্তা ও সোলতান স্যারের পুত্র শামসুদ্দিন মুহাম্মদ খোরশেদ, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, মেরিন একাডেমী শিক্ষক রবিউল হোছেন, অনুশীলন একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল আলম, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আহমদ, মাষ্টার রোকন উদ্দিন, মাষ্টার কামাল উদ্দিন, মাষ্টার আবুল শামা, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আসলাম, প্রভাষক সরোয়ার কামাল, সাইফুল ইসলাম, আবদুল হামিদ এম,ইউ,পি, মাস্টার আবুল কালাম, ডা: আবু তাহের, স্ট্যান্ডার্ড গ্রুপের কোয়ালিটি ম্যানেজার মহিউদ্দীন খিজির, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান সোহেল, বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদা, মিজানুর রহমান, আবু কায়সার,চিটাগাং সুলতানা জুট মিলের চিফ একাউন্টেন্ট আরিফ মুহাম্মদ অলি উল্লাহ, টি আই বি এরিয়া ম্যানেজার চট্টগ্রাম মহানগর তৌহিদুল ইসলাম, স্কয়ার ফার্মার এরিয়া ম্যানেজার নেজাম উদ্দিন, চকরিয়া কলেজের প্রভাষক মাহফুজুল আজম, বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এর শিক্ষক আশিকুর রহমান আজিম,হাফিজ আল আসাদ,জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোছেন রিয়াদসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত গুণি ৫জন শিক্ষকের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে স্মৃতি চারণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.