সাইফুল উদ্দীন, রাঙামাটি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে বিএনপি রাঙামাটি জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সদর বিএনপির সভাপতি এড. মামুনুর রশিদ, নগর বিএনপির সভাপতি শফিউল আজম, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাহাৎ মো: সায়েম সহ বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি গনতান্ত্রীক সরকারে বিশ্বাসী, এ দল সারাটি জীবন দেশ ও দেশের মানুষের কথা ভেবে কাজ করে গিয়েছেন। বর্তমানে সারা দেশের মানুষ আবারও বিএনপি সরকারকে ক্ষমতায় দেখতে চান।
বক্তারা আরো বলেন, সরকার ষড়যন্ত্র করে পুনরায় জালিয়াতির মাধ্যমে আবার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র কোন ভাবে সফল হতে দেওয়া যাবেনা, সকল যুবদলের নেতা-কর্মী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম গড়ে তুলার আহ্বান জানান তারা।
