জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

0

খেলাধুলা,সিটিনিউজ :: শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবছেন না বলে জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতেও একই দশা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও হেরে যায় সাকিব-মুশফিকরা। অবশ্য শেষ ম্যাচে হারের ব্যবধানটা কমই ছিল, ২০ রানে।

আজ রবিবার (২৯ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিরিজে এখন পর্যন্ত কোনো সাফল্য না পেলেও শেষ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না লাল-সবুজের দল।

পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মোকাবিলায় নামবে বাংলাদেশ। যে মাঠে এই সিরিজের প্রথম টেস্ট খেলেছিল দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়া অন্তত এই একটি ম্যাচে জয় পাওয়া।   

শনিবার (২৮ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাকিব আল হাসান বলেন, খেলা শুরু না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা মুশকিল। তবে গ্রাউন্ডটা বড় আছে। সবাই বলছে যে উইকেট একটু মন্থরই হয়। হয়তো বল ব্যাটে আসবে। ওই রকম হাই-স্কোরিংই হবে।

তিনি বলেন, যদি আগে ফিল্ডিং করি, আমরা চেষ্টা করব যেন ওদেরকে কম রানে আটকাতে পারি। আর যদি আগে ব্যাটিং করি, তবে ১৮০ না করলে আমাদের জেতার সুযোগ খুবই কম থাকবে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, কোনো নির্দিষ্ট বিভাগ কিংবা নির্দিষ্ট বোলার বা ব্যাটসম্যান নিয়ে চিন্তা করার সময় আমার নেই। সবসময় চেষ্টা থাকে একটা দল হিসেবে আমরা কতটা ভালো খেলি সেদিকে।

প্রথম টি-টোয়েন্টি সম্পর্কে বলেন, আমরা একটা বাড়তি বোলার নিয়ে খেলেছিলাম, পরিকল্পনা ছিল ওদের যদি ১৮০ রানের মধ্যে আটকে রাখতে পারি, আত্মবিশ্বাস ছিল তাড়া করতে পারব। উইকেটও সে রকমই ছিল। ফিল্ডিংয়েও কিছু ভুল হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.