নোমানুর রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

সিটিনিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর ছেলে নোমানুর রশীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৩নভেম্বর) এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উয়িং শাখার একটি সূত্র জানিয়েছে, চাটার্ড একাউনট্যান্ট নোমানুর বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

সূত্র হতে জানা যায়, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.