চকরিয়া(কক্সবাজার): কক্সবাজারের চকয়িায় জুয়ার টাকা ভাগবাটোয়ারা নিয়ে সৃষ্ট দন্ধে দৌড়ে পালাতে গিয়ে মহিউদ্দীন (৪০) নামে জেলার এক শ্রেষ্ট জুয়াড়ি নদীতে ঝাপ দিয়ে মারা গেছে।
৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে উপজেলার বাটাখালী ব্রীজ সংলগ্ন মাতামহুরী নদী থেকে চকরিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত মহিউদ্দিন চকরিয়া পৌর সভার ৩ নং ওয়ার্ডের কসাই পাড়া গ্রামের ওমর আলীর পূত্র বলে জানা গেছে। এ ঘটনায় সেলিম নামের একজন সহ তিন পেশাদার জোয়াড়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ৮ নভেম্বর বুধবার রাতে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মাতামুহুরী নদীর নির্জন চরে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। গভীর রাতে জুয়ার আসরে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের বাকবিতন্ডতায় হয়। এতে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জুয়াড়ি সর্দার মহিউদ্দিন দৌড়ে পালাতে গিয়ে মাতামহুরী নদীতে ঝাপ দেয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান এলাকাবাসী বৃহস্পতিবার সকালে থানায় সংবাদ দিলে পুলিশ বাটাখালী ব্রিজ সংলগ্ন মাতামহুরী নদী থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়। ওই ঘটনায় সেলিম নামের একব্যক্তি সহ ৩ জন পেশাদার জোয়াড়ীকে আটক করেছে বলে জানান তিনি। তিনি আরো জানান নিহত মহিউদ্দিন একজন পেশাদার জুয়াড়ি সর্দার ছিলেন। তবে তিনি কি ভাবে মারা গেছেন তা তদন্ত করা হচ্ছে।
