এনজিও সংস্থার এ্যামবুলেন্স থেকে ৫০ হাজার ইয়াবাসহ নার্স গ্রেফতার

0

 শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)    :   কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যবলেটসহ নার্স ও চালককে আটক করেছেন। মরিচ্যা চেকপোষ্টের সুবেদার ফেদৌস মোল্লা বলেন, সোবমাবার ভোর রাতে কক্সবাজারগামী একটি এ্যামবুলেন্সে তল্লাশী চালিয়ে সীটের নিচে মোড়ানো ৫০হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।

এসময় জড়িত থাকার অভিযোগে নার্স ও চালককে আটক করা হয়। আটককৃত ২জনকে গতকাল সোমবার দুপুরে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে রামু থানার ওসি জানিয়েছেন। আটকৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামের নাজু মিয়ার ছেলে মোঃ শফিউল আলম (৩২) এবং ঢাকা সাভার গবিনাথপুর এলাকার পরিমল রায়ের মেয়ে শিখারাণী দাশ (৪০)। এরা ২জনই উখিয়ার কুতুপালং এমএসএফ এনজিও সংস্থার কর্মচারী বলে বিজিবি সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

তাদের পরিবহণের দায়ে এমএসএফ এনজিও সংস্থার একটি এ্যামবুলেন্স আটক করেছে বিজিবি। ১৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রবিউল ইসলাম ইয়াবা ও গাড়ীসহ ২পাচারকারী আটকের সত্যতা স্বীকার করেন। উদ্ধারকৃত ইয়াবা ও এ্যামবুলেন্সের মূল্য প্রায় ১ কোটি ৭৫লাখ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.