চকরিয়ায় শুভ বড়দিনে প্রশাসনের বিভিন্ন গীর্জা পরিদর্শন

0

চকরিয়া প্রতিনিধি:  খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বিভিন্ন গীর্জা-উপসানালয় এবং খ্রীষ্টান পল্লী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

২৩ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন খ্রীষ্টান পল্লী সমূহ পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী ও চার্চের  দায়িত্বরত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান বিভিন্ন গীর্জা ও চার্চের দায়িত্বরত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকলের সাথে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিনের অগ্রিম শুভেচ্ছা জানান এবং উপসানালয়ে নিরাপত্তা ও অন্যন্য বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন।

বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়।

খ্র্রীস্টান স¤প্রদায়ের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলার ৫টি গীর্জায় সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের বরাদ্দকৃত সরকারী অনুদান উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রতিটি গীর্জা-উপসনালয় ৫টন করে মোট২৫মেট্রিক টন চাউল বরাদ্ধ দেয়া হয়।যে সব গীর্জা-উপসনালয় বরাদ্ধ দেয়া হয়েছে তা হলো,ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার মেমোরিয়াল ব্যাপ্টিস্ট মন্ডলী,বৈরাগীরখিল বিরয়া ব্যাপ্টিস্ট চার্চ,ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া ব্যাপ্টিস্ট মন্ডলী, হারবাং ইউনিয়নের হারবাং উদযোগী ব্যাপ্টিস্ট মন্ডলী ও বমু বিলছড়ি ইউনিয়নের হেরোন বিলছড়ি স্থানীয় ব্যাপ্টিস্ট উপসানালয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.