ব্র্যাকের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

            প্রেস বিজ্ঞপ্তি  

আজ ২২ আগষ্ট ২০১৫ বিশ্বের বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি সেকশনের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত (মেজনিন) কর্মসূচির উদ্যোগে ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাসমত জাহান।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে।এতে শরীর, মন উভয়ই ভাল থাকে। তিনি আরও বলেন ডাঃ খাস্তগীরের মেয়েরা শুধু লেখাপড়া করেই বিশ্ব জয় করবে না খেলাধুলা করেও বিশ্ব জয় করবে এই আশাবাদ ব্যাক্ত করে খেলার উদব্ধোন ঘোষণা করেন। উক্ত খেলার সার্বিক তত্ত্বাধানে ছিলেন ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট মোঃ মেহেদী হাসান, অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কাজল চৌধুরী ও মুহাম্মদ নুরুছফা।

উল্লেখ্য ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব(মেজনিন) কর্মসূচি চট্টগ্রামে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়সহ সারাদেশে ১৩টি জেলায় ৪০৫টি মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি, বাল্য বিয়ে এবং স্কুলে ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে লেখাপড়ার পাশাপাশি মেয়েদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.