সিটি নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের রাজনীতির নতুন মোড় নেবে ৮ ফেব্রুয়ারির পর। সরকার জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তারা মাইনাস ওয়ান এর ষড়যন্ত্র করছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারির ওপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি ও নির্বাচন।
তিনি বলেন, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া আইসিটি আইনের ৫৭ ধারার চেয়েও ‘ভয়ঙ্কর।’ ৫৭ ধারাকেই এই আইনে সম্প্রসারিত করা হয়েছে।
মোশাররফ বলেন, সরকার অলিখিতভাবে বাকশালের পথেই হাঁটছে। বাকশালী কায়দায় অতীতে যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল, আজও ডিজিটাল আইনের মাধ্যমে তা করা হচ্ছে।
