সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে হামলা ও ভাংচুর On এপ্রি ২৮, ২০১৫ শেয়ার FacebookTwitterWhatsAppPinterestEmailপ্রিন্টReddItTumblrStumbleUponViber ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই স্কুলের তিনটি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর ঘণ্টাখানেক পর দুই নম্বর কেন্দ্রে ভাংচুরের এই ঘটনা ঘটে। কেন্দ্রে থাকা আমাদের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি জানান, তিনি একটি ভোটকক্ষে দুটি ব্যালট বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় সেখানে ভোটগ্রহণ হচ্ছিল না। বাইরে কিছু লোককে সে সময় বিক্ষোভ করতে এবং পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক বিতণ্ডায় জড়াতে দেখা যায়। বিস্তারিত আসছে… শেয়ার FacebookTwitterWhatsAppPinterestEmailপ্রিন্টReddItTumblrStumbleUponViber
Comments are closed.