ঢাকা : রাজধানীর কমলাপুরে শাহজাহানপুর থানাধীন আইসিডিআরডি ভবনের সামনে স্টাফ বাসের ধাক্কায় প্রাণ গেল জোসেফ বর্মণ (৩০) এক তরুণের। তিনি আইসিডিআরডি’র একজন কর্মী।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওই বাসটি ভাঙচুর করে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
নিহত জোসেফের বাড়ি পঞ্চগড় জেলার গুলতি উপজেলার লাখরি গ্রামে। তার বাবা বদু বর্মণ।
সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত জোসেফকে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments are closed.