সিটিনিউজবিডি : রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে নতুন ৪টি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে তেল ভিত্তিক তিনটি এবং গ্যাস ভিত্তিক একটি। এসব বিদ্যুৎ কেন্দ্র গণভবন থেকে বিকেল ৫ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।নাটোর শহরের বড়ভিটা এলাকায় শ্রীলংকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে চারশ’কোট টাকা ব্যায়ে ছয় একর জমির স্থাপন করা হয় রাজলংকা বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রের পরিচালক আব্দুল ওয়াদুদ এমপি জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। কেন্দ্রটি স্থাপিত হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ শুষ্ক মৌসুমসহ সব সময় বিদ্যুতের সার্বিক সুবিধা ভোগ করছে।
এছাড়াও এদিন মেঘনা ঘাট-আমিনবাজার ৪০০ কিভি ট্রান্সমিশন লাইন ও রাজধানীর লালবাগে নবনির্মিত ১৩২/৩৩/১১ কেভি সাব-স্টেশন উদ্বোধন করা হবে।
তেল ভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে সেগুলো হলো ৫২.২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নাটোরের রাজলংকা বিদ্যুৎ কেন্দ্র, গগনগর নারায়ণগঞ্জ ১০২ মেগাওয়াট ও কাঠপট্টি (মুন্সীগঞ্জ) ৫২ মেগাওয়াট। এছাড়া উদ্বোধন করা হবে ঘোড়াশাল ১০৮ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
রাজলংকা বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার লংকা তিলক রত্নে বলেন, `কেন্দ্রটিতে মোট ৬টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ৮.৯ মেগাওয়াট।`
কেন্দ্রটি স্থাপনের ফলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণ, কৃষি ও কলকারখানার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।

Comments are closed.