মাদারিপুর : ঘনকুয়াশার কারণে বন্ধ রয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটের ফেরি চলাচল।
বিআইডব্লউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, রাত তিনটার দিকে কুয়াশার পরিমান বেশি হলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ‘কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকলেও ঘাটে পরিবহনের তেমন চাপ নেই।
এদিকে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানায়, কুয়াশায় পদ্মায় দিক নির্ণয় করা কষ্টকর হওয়ায় সকাল থেকে লঞ্চ চলাচল ব্যহত হচ্ছে। স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

Comments are closed.