ভয় নেই মাশরাফি, আমরা আছি ১৬ কোটি

নড়াইল: এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। টিম ইন্ডিয়ার বাধা পার হতে পারলেই প্রথমবারের মতো এশিয়া সেরার মুকুট উঠবে বাংলাদেশের মাথায়। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেই মুকুট নিজেদের দখলে নেবে বাংলাদেশ। এ দেশের ক্রিকেটভক্তদের প্রত্যাশা এমনই।

মাশরাফি বাহিনীর শুভকামনা জানিয়ে সারাদেশে চলছে উন্মাদনা। ফেসবুকেও চলছে স্ট্যাটাসের পর স্ট্যাটাস। কেউ কেউ খুলেছেন ইভেন্টও। তাদেরই একজন গণজাগরণ মঞ্চের প্রধান ড. ইমরান এইচ সরকার। মাশরাফিদের উদ্দেশে ফেসবুক পেজে ডা. ইমরান এইচ সরকার লিখেছেন, ‘ভয় নেই মাশরাফি, আমরা আছি ১৬ কোটি/ বাঙালি তোমাদের সাথে; তোমাদের পাশে। জয় তোমাদের অবধারিত। জয় বাংলা।’

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি আরো লিখেছেন, ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। বিশ্বজয়ের অপেক্ষায় সারা বাংলাদেশ। আমরা করবো জয় নিশ্চয়ই।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.