তথ্য ও প্রযুক্তি: নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের অ্যাপল কম্পিউটারের কোনো জুড়ি নেই। তবে নতুন একটি ভাইরাস আবিষ্কৃত হয়েছে যা অ্যাপলের কম্পিউটারেও আক্রমণ করেছে। এই ভাইরাসকে কোন অ্যান্টি ভাইরাস দিয়েও প্রতিরোধ করা সম্ভব না। প্রথমবারের মতো গত সপ্তাহে এই ভাইরাস আক্রমণ করলো অপ্রতিরোদ্ধ অ্যাপল কম্পিউটারে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে সান্টা ক্লারা ভিত্তিক নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান প্যালো অল্টো নেটওয়ার্ক নতুন এই ভাইরাসটি শনাক্ত করেছে। এই ভাইরাসের নাম ‘র্যান্সমওয়্যার।’ যা একটি কম্পিউটারকে ছিনতাই করতে পারে এবং কম্পিউটার ব্যবহারকারীর কাছে ৪০০ ডলারের বেশি দাবি করে।
এই ডলার আবার সাধারণ ভাবে পরিশোধ করা যায় না। বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করতে হয়। ভাইরাসটি অ্যাপলের ম্যাক কম্পিউটারে আক্রমণ করেছে জনপ্রিয় ফাইল শেয়ারিং টুলস ‘ট্রান্সমিশন’ এর মাধ্যমে।
প্যালো অল্টো নেটওয়ার্ক বলেছে, ৪মার্চ তারা র্যান্সমওয়্যারকে অ্যাপেলের অপারেটিং সিস্টেম ওএস এক্স এ শনাক্ত করে এবং অ্যাপেলকে একই দিনে তথ্য দেয়। অ্যাপল জানিয়েছে তারা অতিসত্ত্বর ব্যবহারকারীদের নিরাপদ করতে পদক্ষেপ নেবে।
প্যালো অল্টো নেটওয়ার্ক আরও বলেছে, প্রথমবারের মত তারা কোন পুরোপুরি কার্যকর ভাইরাস (র্যান্সমওয়্যার) দেখলো যা অ্যাপেলের অপারেটিং সিস্টেমে আক্রমণ করেছে। ভাইরাসটি এমন সময় প্রভাব বিস্তার করেছে যখন অ্যাপেলের নিরাপত্তা বিষয় শহরের টক অব দ্য টাউন। প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আইফোনের নিরাপত্তা বিষয় নিয়ে প্রধান বিরোধ নিস্পত্তি করেছে।
তবে সাবধান হওয়ার সময় এখনি। অযথা কোন লিঙ্কে ক্লিক না করলে এমন সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।

Comments are closed.