চট্টগ্রাম অফিস : স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর আওতাধীন এবং ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সহযোগিতায় ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতা মূলক প্রচারণা ও কর্মশালা ১৬ মার্চ বুধবার রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সেমিনার হলে অনুষ্টিত হয়। আমাদের অর্থনীতির চট্টগ্রাম রাউজান প্রতিনিধি ও পরিপ্রেক্ষিতের সমন্বয়ক কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাফ্ফর উদ্দীন আহমেদ। কর্মশালয় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোরশেদ, ডা. শ্রাবণী চক্রবর্তী, ডা. রাজিব ভৌমিক, ডা. মোঃ আরেফিন আজিম, পরিপ্রেক্ষিতের সমন্বয়ক ও সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, রাউজানের সাংবাদিক এস.এম. মুজিব, আমীর হামজা প্রমুখ।
কর্মশালায় ডা. মোজাফ্ফর উদ্দীন আহমেদ বলেন, প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ,স্বাস্থ্যকর জীবন যাপন এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই রকম প্রচারণার আয়োজন একটি ভালো দিক। একজন প্রবীণ লোকের স্বাস্থ্য সুরক্ষা পাশাপাশি তার পরিচর্যা, সেবা নিশ্চিতকরণের জন্য হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও বাসা, বাড়িতে আমাদের মনোযোগী হতে হবে। প্রবীণদের স্বাস্থ্যসেবা শুধু মাত্র চিকিৎসক অথবা স্বাস্থ্য কেন্দ্রের উপর ছেড়ে দিলে চলবে না। তাদের স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য চিকিৎসকের পাশাপাশি পরিবার ও সমাজের সকল স্তরের লোকদের এক সঙ্গে কাজ করতে হবে। তাহলে আমাদের দেশে প্রবীণরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে না।
এ বিভাগের আরও খবর

Comments are closed.