টেকনাফে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জামাল জাহদে, কক্সবাজার : টেকনাফে আগামী ২২ মার্চে অনুষ্ঠিত নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাঠে নেমেছে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায় ল্যা.কর্ণেল আবুজার আল জাহিদ বলেন, অতিতের নির্বাচনের চেয়ে এ বারের নির্বাচনী কার্যক্রমকে স্বচ্ছ ও সু শৃঙ্খল করতে প্রতি প্লাটুনে ৩০ জন করে ৪ প্লাটুনে ১শ ২০ জন বিজিবি জোয়ান মোতায়েন করা হয়েছে। বিজিবি জোয়ানরা টেকনাফ সদও, বাহার ছড়া ও সাবরাং ইউনিয়নে দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে এরকম বেশ কয়েকটি কেন্দ্রের প্রতি অতিরিক্তি নজর দারী রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছু দেখা গেলে ব্যবস্থা গ্রহণে প্রস্তুত থাকবে বিজিবি জোয়ানরা।

১৯ মার্চ বিকাল ৪ টা থেকে বিজিবি টহলদল মাঠে রয়েছে। এছাড়া সেন্টমার্টিন ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে বিশেষ দায়িত্ব প্রাপ্ত এস আই ওয়াহিদুজ্জামান টেকনাফ নিউজকে বলেন নির্বাচনী কার্যক্রমকে স্বচ্ছ ও সু শৃঙ্খল করতে ৯০ জন পুলিশ ফোর্স মাঠে থাকবে। আইনশৃঙ্খলার প্রতি বিশেষ নজর ও সুষ্টু নির্বাচন সম্পন্ন করতে যথাযত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন সুুষ্টু নিরেপক্ষ নির্বাচনে আমরা বদ্ধ পরিকর। কেউ অন্যভাবে সুযোগ নিতে চাইলে কোনভাবে ছাড় দেয়া হবেনা। উল্যেখ্যঃ টেকনাফ ৬ ইউনিয়নের মধ্যে ৪ ইউপির নির্বাচন আগামী ২২ তারিখ ও হ্নীলা-হোয়াইক্যং ইউপির নিবার্চন হবে আগামী ২৭ মার্চ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.