জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর পৌরসভা নির্বাচনে পুলিশ-জনতা সংঘর্ষে একজন নিহত হয়েছে।এসময় ২৫জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরো অর্ধশত।২০ মার্চ রবিবার বিকালে পৌরসভার উত্তরঘোনা পাড়া কেন্দ্রে নির্বাাচন শেষে ভোট গননাকালে প্রতিদন্ধি প্রার্থী সমর্থকদের ধাওয়া পাল্টা ও গোলাগুলির ঘটনায় এ সংঘর্ষ হয়।মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক জানান , একটি পক্ষ ভোট শেষে ঘোনার পাড়া কেন্দ্রে ঢুকে ব্যালেট বক্স ছিনতাইয়ের চেস্টা করলে অপরপক্ষ বাধা দেয়।এতে দু-পক্ষের সংঘর্ষ বেধে গেলে এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি বর্ষণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অর্ধশত।আহতদের হাসপাতালে নেয়ার পথে আব্দুর শুক্কুর (৩৫) নামে একজন নিহত হয়।সে গোরকঘাটার ঘোনার পাড়ার আবুল কাশেমের পুত্র। গুলিবিদ্ধ ও আহতদের মহেশখালী এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রনে র্যাব,বিজিবি,পুলিশ ম্যাজিস্ট্রেট সহ একাধিক সদস্য কেন্দ্রে অবস্থান করছে।

Comments are closed.