সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ শীগ্রই

নিজস্ব প্রতিনিধি :  সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে । তবে প্রথমে বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।অন্যান্য জ্বালানি তেলের দাম কবে থেকে এবং কতটা কমবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী মাসে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ফার্নেস তেলের দাম কমানোর বিষয়ে কয়েক দিনের মধ্যেই পরিপত্র জারি করা হতে পারে।এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কতো কমানো হবে- সেটা যাচাই-বাছাই করে এক সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরো বলেন, অন্যান্য তেলের দামও পুনর্নির্ধারণ করা হচ্ছে। এসব তেলের দাম কতটা কমানো হবে এবং তা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নীতিনির্ধারক মহলে কাজ চলছে।

বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.