ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় মামলা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় শিশু হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে ওই শিশুর মা রোমেলা খাতুন অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় এ মামলা করেন।

গৌরীপুর থানার ওসি আক্তারুজ্জামান মোর্শেদ জানান এতথ্য নিশ্চিত করেছেন। ওসি আক্তারুজ্জামান জানান, মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করেছেন।

পুলিশ জানায়, উপজেলার শাহগঞ্জ বাজারে অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দুলাল ফকিরের নির্বাচনী মিছিলে থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাতে প্রতিপক্ষের কর্মী ও সমর্থকরা দশ বছর বয়সী রফিকুলকে (১০) কুপিয়ে জখম করে।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.