হুয়াওয়ে জিআর৩ এখন বাংলাদেশের বাজারে

তথ্য ও প্রযুক্তি : দেশের বাজারে জিআর৩ মডেলেরনতুন স্মার্টফোন আনল বিশ্বের দ্বিতীয়বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডহুয়াওয়ে।
হুয়াওয়ে জিআর৩স্মার্টফোনটি জি সিরিজের নতুন স্মার্টফোন।

স্মার্টফোনটিতে থাকছে অত্যাধুনিক ক্যামেরা, পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনসম্বলিত স্মার্টফোনটি সহজেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে। ফোনটিতে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সিস্টেম, হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট,২জিবি র‌্যাম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬জিবি যা ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। ফোনটিতে আছে১৩মেগাপিক্সেলের রিয়ারএবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে রয়েছে ২২০০মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের দ্রুত বিস্তারের কারণে হুয়াওয়ে দিচ্ছে সবার জন্য আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন সবচেয়ে উপযোগী ফোন। বিনামূল্যে১৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় একটি পাওয়ার ব্যাংকসহ (স্টক থাকা স্বাপেক্ষে) এ ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯০টাকা। সিলভার, গ্রে এবং গোল্ড রঙ্গে বাজারে পাওয়া যাবে হুয়াওয়ে জিআর৩।

গত ২০১৫ সালে সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানী করেপ্রতিষ্ঠানটির৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। এই ক্রমবর্ধমান সাফল্য ব্যবহার বান্ধব পণ্যের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতির ফলস্বরূপ।

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহসারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে জিআর৩।

এ বিভাগের আরও খবর

Comments are closed.