বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে হাত পেতে নয় বরং বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই।

আজ (৩০ মার্চ) বুধবার সকালে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ উদ্বোধনের পর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাসহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছি আমরা। এগিয়ে যাওয়ার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাছে। তিনি আরো বলেন, বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই কারও কাছে হাত পেতে নয়। চিন্তা করতে হবে অমরাও পারি। সেই চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আসনু সবাই মিলে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.