ঢাকা : মহাসচিবের দায়িত্ব পেয়েই কারাগারে যেতে হল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার ৩টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অপরদিকে পল্টন থানার আরেক মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে বুধবার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে পল্টন থানার তিন মামলায় জামিনের আবেদন করেন ফখরুল। এ মামলাগুলোতে ফখরুল জামিনে ছিলেন। হাইকোর্টের আদেশে তিনি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে এ মামলাগুলো করা হয়। ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে বুধবার (৩০ মার্চ) দায়িত্বভার গ্রহণের দিনেই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

Comments are closed.