সিটিনিউজবিডি : সারাদেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত (শুক্রবার সকাল ১১টা) ৪৪৬টি ইউনিয়নের বেসরকারি ফল পাওয়া গেছে।এতে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনেও বিপুল বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে আওয়ামী লীগ ৩১৫, বিএনপি ৫০, স্বতন্ত্র ৭৬, জাতীয় পার্টি ৩ ও জাসদ ২।দ্বিতীয় ধাপে ভোটের আগেই আওয়ামী লীগ মনোনীত ৩১ জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। একক প্রার্থী হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
এ বিভাগের আরও খবর

Comments are closed.