তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থলে সিআইডি

কুমিল্লা প্রতিনিধি : সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধারের স্থল গতকাল শুক্রবার পরিদর্শন করেছে তদন্তকারী সংস্থা সিআইডি।

বিশেষ পুলিশ সুপার নাজমুল করিমের নেতৃত্বে সিআইডির কুমিল্লা কার্যালয়ের পুরো দল গতকাল সকাল ১০টায় সেনানিবাসে ওই ঘটনাস্থলে যায়। তারা বিকেল চারটা পর্যন্ত সেখানে ছিল।

এ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। গতকাল ঢাকার বাইরে অন্তত চার জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

জানতে চাইলে সিআইডির তদন্ত-তদারক কর্মকর্তা নাজমুল করিম জানান, তাঁরা শুরু থেকেই ছায়া তদন্ত করছিলেন। তদন্তের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে আগের তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে মামলার নথিপত্র পান তাঁরা। এরপর গতকাল তাঁরা আবার ঘটনাস্থল পরিদর্শন করেন।কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশের ঝোপে তনুর লাশ পাওয়া যায়। তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী মো. ইয়ার হোসেন পরে এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের নামে একটি হত্যা মামলা করেন।

তনু হত্যার বিচারের দাবিতে শান্তিনগরে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। স্থানীয় কাঁচাবাজারের সামনে নারীনেত্রী শাম্মী আরার সভাপতিত্বে এই সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, যুব ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সভাপতি ত্রিদিব সাহা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.