লাইফস্টাইল : গরমকাল মানেই ব্রণ, ফুসকুড়ি – কিছুই বাদ যায় না। মেয়েদের পাশাপাশি ছেলেরাও ত্বকের হাজারও সমস্যায় ভোগেন। তবে, গরমেও কীভাবে ঝলমলে ত্বক পাবেন, তার জন্য রইল কিছু পরামর্শ।
ফেশিয়াল শুধু মেয়েদের জন্যই, এ ধারণা পুরোপুরি ভুল। আজকাল ছেলেরাও ফেশিয়াল করান। আর ত্বকের নানা সমস্যার মোকাবিলায় ফেশিয়াল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৩ সপ্তাহ অন্তর কোনও ভালো স্যালোতে গিয়ে ফেশিয়াল করান। ত্বকে ঔজ্জ্বল্য আসবে।
যদি ত্বকে একাধিক সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কোনও ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
ধুলোবালি, দূষণের ফলে ত্বক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই চেষ্টা করুন সবসময় পরিষ্কার থাকার। নিয়মিত ঘরের বেডশিট, পর্দা, বালিশের কভার, তোয়ালে বদলান। কারণ, দীর্ঘদিন বিছানার চাদর না পালটানো হলেও তার থেকে ধুলোবালি ত্বকের ক্ষতি করতে পারে।

Comments are closed.