রামগড়ে দুনীর্তি বিরোধী শোভাযাত্রা

শ্যামল রুদ্র, রামগড় :  দুর্নীতি সপ্তাহ -২০১৬ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা স¤প্রতি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সকাল ১০টায় উপজেলা টেনিস গ্রাউন্ড থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তন প্রাঙ্গনের বকুল তলায় এসে শেষ হয়। শোভাযাত্রায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, সততা সংঘ, জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেয় রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলম। সাংবাদিক নিজাম উদ্দিনের সঞ্চালনায় দুনীর্তি বিরোধী বক্তব্য দেন রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের,সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ মামুন, মৎস্য কর্মকর্তা মো. হাসানুলহক, সমবায় কর্মকর্তা মিলন কান্তি দাশ, পিআইও মো. রিয়াদ ও প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.