রবি শাস্ত্রীর পক্ষে ওয়াসিম আকরাম

খেলাধুলা :  টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর। টিম ডিরেক্টরের পাশাপাশি কোচ হিসেবেও মাঝে মাঝে কাজ করেছেন তিনি। এবার মেয়াদ শেষ হওয়ায় আলাদা নতুন কোচ এবং টিম ডিরেক্টরের কথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর।

তবে শাস্ত্রীর নেতৃত্বে ভারতীয় দল ধারাবাহিক ভালো করায় তার পক্ষেই কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

রবি শাস্ত্রীকে আবারও টিম ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে দেখতে চান ওয়াসিম। এ প্রসঙ্গে বেঙ্গল টেবলয়েড এবেলাকে দেয়া সাক্ষাতকারে পাকিস্তানি এই কিংবদন্তি বলেন, ‘উপমহাদেশের কোনো দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তার দল ঘরের মাঠে হট ফেবারিট ছিল।  আমি শুনেছি রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ শেষ এবং বোর্ড নতুন কোচের সন্ধান করছে। আমার মনে হয়ে শাস্ত্রী রাজি থাকলে তাকেই এই ধারাবাহিকতার হাল ধরা উচিত।’

শাস্ত্রীর আগে অনেক বিদেশি কোচ ভারতীয় দলে কাজ করেছেন। তবে শাস্ত্রীর মতো অন্য কেউ এতটা কার্যকরী হতে পারেননি বলে জানিয়েছেন প্রাক্তন গতি তারকা ওয়াসিম আকরাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট-ওয়াশ করেছে ভারত। সবচেয়ে বড় কথা নির্ভরযোগ্য একজনের অধীনে  ভারতকে  লড়াকু মনোভাবে দেখতে চায় সমর্থকরা।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.