তথ্য ও প্রযুক্তি : চিকন হ্যান্ডসেট ‘লুমিয়া ৬৫০’ বাংলাদেশের বাজারে খুচরা বিক্রির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট করপোরেশন।
মূলত ব্যবসায়ী এবং উইন্ডোজ ভক্তদের জন্য আদর্শ এ ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ। নির্মাতা প্রতিষ্ঠানের মতে, হ্যান্ডসেটটির নির্মাণ শৈলী খুবই চমৎকার, নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা দৃঢ় হওয়ায় সব ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম। এছাড়া প্রয়োজনীয় সবরকমের অ্যাপলিকেশন পাওয়া যাবে এতে।
বাংলাদেশের গ্রাহকদের জন্য খুচরা পর্যায়ে লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৫’শ টাকা।
অ্যালুমিনিয়াম বডির অত্যাধুনিক এ ফোনটি ডায়মন্ড কাটে তৈরি। এটি এ যাবৎকালে লুমিয়ার সবচেয়ে হালকা-পাতলা হ্যান্ডসেট যার পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মিমি. এবং ওজন ১২২ গ্রাম।
ব্যবহারকারীরা এর ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে নিখুঁত ও ঝকঝকে ছবি পাবে, এমনকি সূর্যালোকেও ডিসপ্লেতে ছবি অসাধারণ দেখায়।
ডিভাইসটিতে যুক্ত অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ২০০ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি, ওয়ানড্রাইভ স্টোরেজ ক্যামেরা: পেছনের দিকে ৮ মেগাপিক্সেলে ও সামনে ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। নেটওয়ার্কে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, এনএফসি।
ক্রেতারা বাংলাদেশে মাইক্রোসফটের অনুমোদিত রিটেইল স্টোর বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে আনুমানিক ১৯ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন ‘লুমিয়া ৬৫০’। আর কমার্শিয়াল কাস্টমার বা বাণিজ্যিক গ্রাহকেরা মাইক্রোসফটের অনুমোদিত রিসেলার বা ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, লুমিয়া ৬৫০ এর ক্রেতাদের মাইক্রোএসডি কার্ড আলাদাভাবে কিনতে হবে এবং নির্ধারিত খুচরা মূল্যে কিছুটা পার্থক্য হতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের সংশ্লিষ্ট সুত্র।

Comments are closed.