লাইফস্টাইল : কিছু বদভ্যাস, সঠিকভাবে ব্রাশ না করা ইত্যাদি কারণে হলদেটে দাঁতের আড়ালে হারিয়ে যায় হাসির সৌন্দর্য। তবে সহজলভ্য খাবারই পারে দাঁতের সৌন্দর্য ফিরিয়ে দিতে। সেই গুলো হলো আপনার হাতের নাগালে কিছু খাবার। আসুন এবার পরিচিত হওয়া যাক, এইসব খাবারের সাথে।
স্ট্রবেরি: স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী গুণে ভরপুর এই ফল। এছাড়াও দাঁত ঝকঝকে রাখতেও বেশ কার্যকর। স্ট্রবেরিতে রয়েছে ম্যালিক অ্যাসিড নামের একটি উপাদান, যা দাঁতের ওপর জমে থাকা আস্তরণ দূর করতে সাহায্য করে। বিশেষত তৈলাক্ত এবং অতিরিক্ত মসলাদার খাবার খেলে তা দাঁতের ওপর পরত সৃষ্টি করে, যা রং হলদে করে ফেলে। এই পরত দূর করতে কার্যকর স্ট্রবেরি।
গাজর: গাজরে রয়েছে প্রচুর পানি, যা দাঁত সাদা করতে এর কার্যকারিতা বাড়িয়ে তুলেছে। মুখের লালা প্রস্তুতে সাহায্য করে গাজর। তাই খাবার খাওয়ার পর যে স্তরটি দাঁতের ওপর জমে থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে। তাছাড়া দাঁতের ক্ষয় রোধ করতেও উপকারী গাজর।
আনারস: ব্রোমেলিয়ান নামক একটি ‘অ্যান্টি-ইনফ্লামাটরি’ উপাদান রয়েছে এই ফলে, যা ব্যাকটেরিয়া দূর করে এবং দাঁত ঝকঝকে রাখতে সাহায্য করে।
দই: দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দাঁতের রং হলদেটে হয়ে যেতে পারে। দইয়ের ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকস দাঁতের এনামেলের জন্য উপকারী। তাই নিয়মিত দই খেলে দাঁত সাদাও ঝকঝকে থাকবে।

Comments are closed.